রথের দিনে
বিজন বেপারী
পথে পথে ঘুরবে যে রথ
ভক্তবৃন্দের জন্য
লোকে লোকে লোকারণ্য
ভক্তরা হন ধন্য।
রথের দড়ি টানলে খুশি
হবেন জগন্নাথ
চলছে পূজা ভক্ত সেবা
সকাল দুপুর রাত।
এই জগন্নাথ শ্রীকৃষ্ণ দেব
ধরার অধিপতি
পাপীতাপী পায় সে মুক্তি
সব জীবেরই গতি।
রথের দিনে শিশু কিশোর
ভাই-বোনেদের মেলা
প্রসাদ নিয়ে পুণ্যি হতে
না করে কেউ হেলা।
Comments (6)