জীবনে নেই কোন আশা
হৃদয়টা জুড়ে শুধুই হতাশা ।
মনে প্রাণে শুধুই একটাই কথা
এ জীবন নয়তো সুখময়,
জীবনটা বড়ই বিষাদময় ।
এই জীবনের গতিময় স্রোতে
আমি এক ক্লান্ত পথিক ।
যার নেই কোন জীবনের ভরসা
এ যেন এক মাঝিহীন নৌকা,
কূলের কোন নেইতো এর দিশা ।
এ নৌকা যেন ভেসে ভেসে
যাচ্ছে কোন সে পথে ?
তার নেইতো কোন ঠিক
কিছু কিছু ঢেউ লেগে তাই ,
হচ্ছে দিকবেদিক ।
Comments (12)