আমি দেখছি কষ্টকে
খুব কাছ থেকে,
আমি উপলব্ধি করেছি
দুঃখকে মন থেকে ।
এ কষ্ট কোন বিওবানের ছেলের
প্রেমিকার ছ্যাক খাওয়া কষ্ট নয় ।
এ কষ্ট পরিশ্রমী শ্রমিকের ক্লান্ত
শরীরের,
গন্ধ ধরা ঘামের কষ্ট ।
যারা প্রখর রোদে জ্বালায় তনু
বৃষ্টির জলে ভিজায় ।
তারা মাথার ঘাম পায়ে ফেলে
করে খাদ্য আহোরণ ।
কষ্ট করেই,করে তারা কষ্ট নিবারণ ।