তুমি পঞ্চমীর চাঁদ
তোমায় চুমে তোমার ভূমে
মরিবার হলো সাধ ।

মরেছি বার বার
পেয়েছি জীবন আবার
সহে বেদনার ভার
তোমায় পরশিয়া ভালবাসার স্বাদ।

জ্বলেছি কতো বার
বেঁধেছি সাগর আবার
ধরে অশ্রুর ধার
তোমায় হেরিয়া বেঁচে থাকার  স্বাদ।