প্রেম সতত মধুর বিকাশ দাস · Poems · 2015-10-12 · 1290 views (১) যে ফুল রাখো নিত্য দেবতার চরণে সে ফুলে ভরো চিত্ত আমার মরণে। (২) দুটি আঁখির মিলনে শুধু বর্ষা দেখি সারা মন ভিজে হলো আমার একি। (৩) সময় ধুয়ে যায় জীবনের যতো ক্ষত প্রেমের সুন্দরতায় ফোটে ফুল অবিরত। বিকাশ দাস মুম্বাই Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)