ঢেউ আসে উচ্ছ্বাসে,
ঢেউ ভাঙ্গে তোর বুকে,
তুই পাথর, নিরন্তর
বুক বাঁধিস কোন সুখে !

ঢেউ আসে উল্লাসে,
ঢেউ শুধু ছুঁয়েই যায়,
পাথর তোর শূন্য ঘর,
বুক বাঁধিস কোন আশায় !

ঢেউয়ের মন, অতল কোণ,
হারাতে চায় অনেক দূর...
ঢেউ নিয়ে বাঁধলে ঘর,
হতে হবে সমুদ্দুর !