মেঘ মুলুকের আবছায়াতে
হাসছে বসে কে?
বৃষ্টি, নাকি আমার মনের
ছোট্ট শিশু সে।
আজকে হাওয়ায় হারিয়ে যাবো
ইলশে গুঁঁড়ির মতো,
ফুলের কোলে রাখব তুলে
দুঃখ ব্যথা যত।

নদীর কুলে ভাসবে দুলে
ছোট্ট নৌকা খানি,
উজান স্রোতে এ কুল হতে
যাবো বৈঠা টানি।