যান্ত্রিক হাত বাড়িয়ে,
আকাশ সীমা ছাড়িয়ে।
অন্য কোন ভূবনে,
ভিন্ন প্রাণের সন্ধানে।
অনুসন্ধান প্রার্থনা,
নতুন পরিকল্পনা।
নির্ভরতা ধারণায়,
কল্পনাকে করতে জয়।
চিন্তাধারা পরিষ্কার,
মজবুত তাই অঙ্গীকার।
প্রকাশ পেলেও বীরত্ব,
একই প্রকার দূরত্ব।
অন্ধভক্ত বিচক্ষণ,
রহস্যময় এই ভুবন।
অস্তিত্ব বাস্তবিক,
খুঁজে পেতে আন্তরিক।
প্রকৃতির মায়াজাল,
দুর্বোধ্য চিরকাল।
যান্ত্রিক মনের প্রহসন,
প্রানেই প্রাণের প্রজনন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।