তোমার মহানুভবতায়
তোমার ত্যাগে,
আজ এ কণ্ঠ
স্বাধীন লাগে।

অসীম ধৈর্যে
বজ্রতুল্য হুঙ্কারে,
সমস্ত বিপত্তি
পালিয়েছে সুদূরে।

দুঃসাহসী বীরত্বে
উদার মহানুভবতায়,
বুক ভরা গর্ব
স্বাধীনতা এ বাংলায়।

বিচক্ষণতা আর
অসীম ভালবাসায়,
তোমার চেতনায় আজো
দল বাধি রাস্তায়।

উচ্ছাসে উদ্দীপনায়
নির্ভীক পথচলা,
তোমার স্বপ্ন ছিল
শত্রু মুক্ত এই বাংলা।