তোমার প্রাণের বিনিময়ে
আসে যদি শৃঙ্খলা,
তবে তোমায় হারিয়ে প্রাণ
নয় একটুও উতলা।

ইতিহাসের সাক্ষী হলে
দিয়ে জীবন বিসর্জন,
ন্যায়ের কাছে দুর্নীতিকে
করে দিলে সমর্পণ।

ব্যাক্ত করা প্রাণের কষ্ট
আজ হয়েছে ভীষণ দায়,
কর্মকাণ্ড দেখে লজ্জা
নিজেই যেন লজ্জা পায়।

মানব শরীর পিষ্ঠ করে
মানুষেই তা করছে ভোগ,
উপশম কে করবে বল
সনাক্ত নয় আজ এ রোগ।

সমাজ জাতি ধর্ম বর্ণ
মানব সৃষ্ট ভেদাভেদ,
তোমার প্রাণের বিনিময়ে
শেষ হয়ে যাক এই বিভেদ।