কেউ আজও বলছে না
ভালবাসি তোমায়,
আমায় নিয়ে ভাবার মত
পাচ্ছে না কেউ সময়!
সারা জীবন যাচ্ছি আমি
ছেড়া বাঁধন জুড়ে,
দিনে দিনে একাকীত্ব
যাচ্ছে ভীষণ বেড়ে!
সবাই যখন বিপ দ্গ্রস্থ
হচ্ছে বাঁধন হারা,
গড়ে নিচ্ছে ভাঙা ঘরটা
যেমন আমার দ্বারা।
তেমন আমি নিজে যখন
কারো কাছে যাই,
সবাই তখন থাকছে ব্যস্ত
পাচ্ছি না আর ঠাই!
রাস্তা হতে কুড়িয়ে যাকে
দিচ্ছি বেঁধে ঘর,
সেই করছে গৃহহারা
ভাংছে এ অন্তর!
তার কারণেই আজকে আমার
চোখের কোনে জল,
তার কারণে যায় যায় প্রাণ
পাইনা দেহে বল!
মন্তব্য (8)