জন্মান্তরের সাথী
প্রজন্ম জুড়ে বঞ্চিত হয়েও
ধরে রাখো সম্প্রীতি।
অস্তিত্বের দৌড়
সমসাময়িক প্রতিযোগিতার
বিচক্ষনতা নিগুড়।
ন্যায়পরায়ণতার ধারা
সম্মিলিত পদক্ষেপে
স্বর্গরুপী ধরা।
দাম্ভিকতায় লিপ্ত
সমৃদ্ধির সার্থকতা
হয়েছে সংযুক্ত।
কলরবে মুখরিত
বর্বরতার পক্ষাঘাতে
নিঃস্বরা বঞ্চিত।
প্রশ্নবিদ্ধ শাসন
বাস্তবতার প্রতিচ্ছবির
দ্বিমুখী সমর্থন।
আত্মকেন্দ্রিক নীতি
স্বজনপ্রীতির খপ্পরে পড়ে
বিলুপ্ত সংহতি।
অসঙ্গতির যুদ্ধ
পৃষ্ঠপোষক কলঙ্কিত
আইন অবরুদ্ধ।
ব্যভিচারীর প্রতাপ
সাধুবাদের অস্বীকৃতি
প্রমানিত বিলাপ।
মহাকালের স্মৃতি
ধর্মান্ধতায় বিলুপ্তপ্রায়
বাঁধাগ্রস্থ সম্প্রীতি।
Comments (6)