সামলে রাখো ভাই
সামলে থাকো ভাই,
মান হারালে ফিরে পাবার
উপায় কিন্তু নাই।

চল আস্তে ধীরে
অতি যত্ন করে,
হায়েনারা চারিদিকে
আছে তোমার ঘিরে।

কষ্টে গড়া ধন
থাকে কিছু ক্ষণ,
সম্মান যত সামান্য হোক
থাকে আজীবন।

ন্যুনতম হেলা
অসৎ সঙ্গে চলা,
ভারসম্য নষ্ট হবার
হাজার ছলাকলা।

তাই বলি সাবধান
যদিও যায় প্রাণ,
লোক সমাজে থাকবে বেঁচে
সামান্য সম্মান।