হৃদয় কিনার ছাপিয়ে
দেহ অন্তর কাঁপিয়ে
ভাঙে বুকের আশা,
তখন অন্য কোথাও
পূর্ণতা পেতে চায়
তোমার ভালবাসা।

আঁধার আলোর খেলায়
ভাসিয়ে প্রীতির ভেলায়
কোন সুদূরে নিবাস,
তুমি মগ্ন প্রাণে
কালো কেশের ঘ্রাণে
আজ আমার সর্বনাশ!

প্রেমের প্রতিফলন
অদৃষ্টের লিখন
নিয়ন্ত্রণে যার,
ব্যাথায় রাত্রি জেগে
আরাম আয়েশ ত্যাগে
সহায়তা চাই তার!