একাকীত্ব সঙ্গ দিয়েছে
বলেই আছি বেঁচে,
যা কিছু চাওয়ার ছিল এ আমার
এই ভূবনের কাছে।
সব গিয়েছে মোহে ভেসে
নিঃস্ব এখন একা,
সুখের সাথে চলছে আড়ি
দুঃখ এখন সখা।
চলার পথে হোঁচট খেয়ে
হারিয়েছি আজ সব,
ব্যাথা বেদনা আমায় ঘিরে
করছে তাই উৎসব।
সামান্য ভূল কেড়ে নিলে
সারা জীবনের সুখ,
হৃদয় জানে এই জীবনের
দাম থাকে কতটুক।
সব রয়েছে চারি পাশে
হৃদয় তবু খালি,
সত্যিকারের সঙ্গী খুজতে
একলা আজো চলি।
মন্তব্য (10)