আহ্লাদে যায় গলে
যাত্রা শুভ হলে,
রাশিতে যে কি আছে
সারাক্ষণ ভেবে চলে।
গুন গুন গায় গান
তুলা তাঁর রাশি খান,
ভাগ্যের উপরে
তাঁর বেশ অভিমান।
রাশিফল কি বলে
তাই দেখে পথ চলে,
ভাইপো ভাইঝি কে
রাশি দেখে নেয় কোলে।
মেলেনি শুভ দিন
তাই আজো সাথী হীন,
রাশি নাকি বলে দিবে
বিয়ে হবে কোন দিন।
কোন কাজ কাম নেই
চোখ শুধু রাশিতেই,
রাশির দোহাই দেয়
কেউ কিছু বলে যেই।
মন্তব্য (2)