তোমার ভেতরে বসত করে
সুপ্ত প্রতিভা,
বিকাশ ঘটাতে উদ্যত হয়
রঙ্গিন রুপের আভা।
শান্তি দিয়ে ক্লান্তি হয়তো
করবে দূরীভূত,
চরম্পন্থায় নিমজ্জিত
সত্য বহির্ভূত।
পদতলে পিষে বলে
মূল্য কত চাই?
প্রতিভা কি মানবে কভু
অর্থ বিত্তের দোহাই?
সৃষ্টি কর্তার সৃষ্ট আত্মা
বসত তার ভেতর,
পবিত্রময় জ্ঞানী লোকে
বোঝে তার কদর।
বড্ড শরম টাকার গরম
কিনতে তারে চায়,
মহান স্রষ্টার সৃষ্টি কভু
বিক্রি হবার নয়।
মন্তব্য (6)