এই কি প্রেমের রীতি?
দুঃখের দিনে ছেড়ে চলে যাবে
সুখের দিনের সাথী!
নেমে আসে চোখে জল!
দুঃখের দহনে প্রেমের কারণে
হারিয়েছি মনোবল!
গেলে প্রতিজ্ঞা ভূলে?
সুখের সাথী দুঃখ দেখে
অন্য কারো হলে?
আশা নিয়ে দিন গুনি,
একলা ঘরে ব্যাথায় মরে
তোমার আওয়াজ শুনি।
মন ভরা যার লোভ,
হাজার পেয়েও হৃদয় ভরে না
অন্তর ভরা ক্ষোভ।
তুমিও তেমন সাথী,
আনন্দ ভরা দিন হারিয়ে
জ্বেলেছ দুঃখের বাতি।
সুখের পিছে ছুটে,
ব্যাথার গহীন সাগর হতে
নেয়ে এসেছ উঠে।
কি আছে সম্বল?
অন্তর ভরা বেদনা তোমার
নয়ন ভরা জল!
ব্যথায় ভরে বুক!
বেদনার মাঝে কাব্য রচে
প্রেমের দারুন সুখ।
মন্তব্য (8)