প্রশ্ন মনে রয়,
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
পরাধীন কেমনে হয়?

আসলে ব্যাপার তাই,
নামে আমরা স্বাধীন বটে
বাস্তবে তা নাই!

দায়িত্ব হাতে যার,
সবার শান্তি হরণ করেও
সুখ মেলে না তার!

আইন চলছে টাকায়,
আমদানিতে কোন দোষ নেই
অপরাধ চেয়ে দেখায়!

অবৈধ কাকে বলে?
টাকার কাছে সবই বৈধ
বৈধ অর্থ পেলে!

স্বাধীন রয়েছে ঘুম,
রাষ্ট্র এখন চলছে মেনে
পরাধীনতার হুকুম!

তবুও বলছ স্বাধীন?
গভীর ভাবে ভেবে দেখ
তুমিও পরাধীন!