বলেছি কত বার!
রান্নার সময় মোবাইল টিপো না
কে শোনে কথা কার?

না হয়েছে নুন
না হয়েছে ঝাল,
এই ভাবে আর অখাদ্য
খাওয়াবে কতকাল?

পেলেই একটু ছুতো
শোনাও কথা কত,
আমি কবে টিপেছি ফোন
বল তোমার মত?

ফোন তো তোমার হাতে
ডাল নাও নি পাতে,
জল ঢেলেছ দেখাও মেজাজ
বৃথা আমার সাথে!