গভীর রাতের অন্ধকারে,
এসেছে কেউ আমার ঘরে।
ডেকেছে বীভৎস সূরে,
কেঁপেছিলাম থরে থরে!
একলা পথে চলছি যখন,
পদধ্বনি শুনছি তখন।
আমার মতই কেউ একজন,
করছে আমায় অনুসরণ।
নিওন বাতির হালকা আলো,
দেখেছি চুল এলোমেলো।
এক পলকেই উধাও হল,
তার পড়ে সব আঁধার কালো।
ক্লান্ত দেহে ঘুমের আবেশ,
সামনে দাঁড়ায় ছায়া বিশেষ।
দেখতে তাঁরে চেষ্টা অশেষ,
উধাও আবার চোখের নিমেষ।
প্রতি দিনই হচ্ছে এমন,
আতঙ্কতে আছি ভীষণ।
কেউ বা ভূতের আছর বলেন,
কেউ বলে যায় সে এলিয়েন।
Comments (0)
No comments yet. Be the first to comment.