তোমার স্নিগ্ধতায় তোমার সুবাসে
যেন আসে আমার প্রতিটা সকাল।
তোমার মধুর পরশে যাদুর ছোঁয়ায়
শুরু হয় যেন আমার প্রতিটা রাত।

ক্লান্তির কাছে আত্মসমর্পণ করে
আঁধারের আড়ালে নিজেকে ঢাকে সূর্য।
আলোকিত জীবনে অন্ধকার নেমে আসে
তেমনই যেন তোমার শুন্যতায়।

মুক্ত আকাশে ডানা মেলে পাখীরা ওড়ে
শুন্যে নিজের আনন্দে হারায় দিগন্তে।
তোমার ভাবনার গভীরে আমার স্বপ্নেরা হারায়
তখনও আমি বলতে পারিনি তোমায়।

ভাবনার দুয়ার ভেঙে বাস্তব আমার হৃদয়ে
উদারতা নিয়ে ঠাঁই নাও তুমি প্রিয়তমা।
আমি চাইনা আর এই একাকীত্বের আঁধারে
তৃষ্ণার্ত আমাকে এভাবে লুকিয়ে রাখতে।

তোমার মহনীয়তায় ধন্য করতে চাই
আমার শুন্যতায় ভরা অতৃপ্ত হৃদয়।
তুমি এসো সেই স্নিগ্ধতা নিয়ে
যার সুবাসে ছুটে আসে ওলি ফুলের বুকে।