ঈদ মোবারক ঈদ মোবারক
মনে খুশির টাওয়ার বসাক,
ফোর জি থেকেও বেশী স্পীডে
তাতে খুশীর সিগন্যাল পাক।

ঈদ মোবারক ঈদ মোবারক
দুঃখ কষ্ট যাক ধুয়ে যাক,
জগৎ জুড়ে ঈদের খুশী
নেটের মত ছড়িয়ে থাক।

মনে যাদের কষ্ট জমা
ক্লান্ত হৃদয় শরীর ঘামা,
হয়তো তারা অনাহারে
পায়নি একটি নতুন জামা।

বিলাও খুশী তাদের মাঝে
ওদের দুঃখ কষ্ট বুঝে,
দান করে যাও দু চোখ বুজে
ভুবন তোমায় যাবে পূজে।

ঈদ মোবারক ঈদ মোবারক
এমন খুশী ছড়িয়ে থাক,
এই আনন্দে সবার মনের
সব বেদনা মিলিয়ে যাক।