তুমি কি কখনো ভেবে দেখেছো
আসলে তুমি কার?
প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছ
সামনে যখন যার।
সকলে তোমায় আপন করেছে
তুমি সকলের পর,
তোমায় নিয়ে হৃদয় মাঝে
বেঁধেছে সকলে ঘর।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে
বজায় রাখছ ভাব,
লোক সমাজে তোমায় নিয়ে
রয়েছে অনেক গুজব।
একই স্বপ্ন সব লোককে
কেন তুমি দেখাও?
প্রলোভনে সুখের পরশ
সবার দেহে বুলাও।
সবাই তোমায় আপন করে
কাছে পেতে চায়,
একেক সময় চড়ো তুমি
একেক জনার নায়।
একই কণ্ঠে একই সূরে
একই গানই গাও,
সবার মাঝে সব বিলিয়ে
কি সুখ তুমি পাও?
মন্তব্য (6)