মানবিকতার অবক্ষয়
নেমেছে এত নীচে,
সমাজ হতে সুখ শান্তি
গিয়েছে যেন মুছে।
পরোপকারী মনোভাব
কেউ রাখেনা আজ,
দরিদ্রকে সাহায্য করতে
পাচ্ছে সবাই লাজ।
নিজের শরীর বেঁচে
এমন নজীর আছে,
বুঝতে হবে তবে
মানুষ কোথায় গেছে।
ভীষণ অহংকারে
বিলিয়ে দেয় প্রাণ,
করতে সহজ কাজ
ধরছে নানান ভাণ।
অতি ব্যস্ত সবাই
যোগাড় করতে ধন,
যাচ্ছে চলে যাক
ইজ্জত সম্মান।
ভাই করে ভাই খুন
কত খানি লোভ,
পশুর মত বিবেক
আবেগ ছড়ায় ক্ষোভ।
মন্তব্য (6)