আজকে যারে কোলে করে
রাস্তা করলে পার,
তার দোয়াতে কালকে তুমি
পাবে গো উদ্ধার।

চোখের জলে কি যে বলে
বুঝতে যদি চাও,
অসহায় আর দুস্থ জনকে
কাছে টেনে নাও।

হাজার কথা অনেক ব্যথা
জমা তাঁদের বুকে,
কেমন করে বুঝবে বল
যে আছে আজ সুখে।

যাহার মনে ক্ষণে ক্ষণে
কষ্ট হানা দেয়,
সেই তো বোঝে যন্ত্রণা কি
দুঃখ কারে কয়।

যত বড়াই তত কষ্ট
তোমার সঙ্গী হবে,
অন্যের ব্যথায় ব্যথী হলে
তবে শান্তি পাবে।