করোনার দাপট
করোনার দাপট
বিধান
লকডাউনের পর শাটডাউন
হচ্ছে এবার ডাকা,
দোকানপাট খুলবেনা আর
চলবেনা গাড়ির চাকা।
ব্যবসায়িদের কপালে ভাঁজ
বাজার থাকবে ফাঁকা,
খুলতে দিবেনা দোকানটি তার
ললাটে ছিল আঁকা।
করোনা তুমি করছোটা কি
আমাদের এই দেশে,
দাপট দেখিয়ে চলছো যেন
ছুটছো বীরের বেশে।
কত যে প্রাণ কেড়ে নিয়েছো
বিশ্বের দেশে দেশে,
নিস্তার তুমি নাওগো এবার
আমরা চলি হেসে।
তোমাকে যিনি করেছে সৃষ্টি
তিনিই তো আমার প্রভু,
তোমার যে ছিল এত্ত দাপট
ভুলবোনা মোরা কভু।
মন্তব্য (7)