খোলোই আর ধোলোই নামক দুই ঢোপবাজ বন্ধুর গল্প।
ধোলোইঃ- জানিস খোলোই আমার দাদুর একটা বিরাট বড় গোয়াল ঘর ছিলো।
খোলোইঃ- কত বড়?
ধোলোইঃ- এত বড় গোয়াল ঘর যে, একটা গরুকে এক দরজা দিয়ে ঢুকিয়ে অপর দিকের দরজা দিয়ে বের করতে গেলে যেতে যেতেই গরুর বাছুর হয়ে যেত।
খোলোইঃ- তাই নাকি?
ধোলোইঃ- হ্যাঁ হ্যাঁ তাই।
খোলোইঃ- আমার দাদুরও একটা বিরাট বড় মাছ ধরার ছিপ ছিল।
ধোলোইঃ- কত বড়?
খোলোইঃ- এত বড় ছিপ ছিল যে আমার দাদু বাড়ীতে বসে বঙ্গোপসাগরে টোপ ফেলত আর বাড়ীতে বসে বসেই মাছ ধরত।
ধোলোইঃ- ধুর, অত বড় আবার ছিপ হয় নাকি!
খোলোইঃ- কেনো হয় না?
ধোলোইঃ- তাহলে এতো বড় ছিপ তোর দাদু কোথায় রাখতো?
খোলোইঃ- কেনো তুই জানিস না? তোর দাদুর যে গোয়াল ঘরটা ছিলো তার ছাদের উপর।
**********************************
.....................................................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত
মন্তব্য (19)