হলুদ হলুদ গাঁদা ফুল,
লাল লাল জবা ফুল।
ডোবায় ফুটে পদ্ম ফুল,
মায়ের কানে সোনার দুল।
আরো আছে শিউলি ফুল,
গাছে আছে মিষ্টি কুল।
দেখতে ভালো পলাশ ফুল,
নোংরা কালো ঘরের ঝুল।
দাদু মশাই মারে গুল,
আমি যাই ইসকুল।
......... * ............
মন্তব্য (14)