তোমার চোখে সবসময়ই কি আমি বিরোধী দল ?
রাতারাতি ভালোবাসার আইন করছো বদল।
মনের ঘরের সিদ্ধ নিয়মে আনছো কেন ভাঙ্গন ?
তোমার মনের সংবিধানে কেন হয়না সংশোধন ?

সব ক্ষেত্রেই বেশি তোমার ক্ষমতার ব্যবহার,
ডাকিনি হরতাল, যদিও মন ভেঙ্গেছো হাজার বার।
গণতান্ত্রিক ভালবাসায় কেন করছো স্বৈরশাসন ?
ভালোবাসার সংসদে আমারও আছে আসন।

ক্ষমতার লোভে নিজের হাতে গড়েছো সংবিধান,
গুটিয়ে নিলাম নিজেকে, ছেড়ে দিলাম স্থান।
তবুও তুমি দাওনি ফোন, ফেরাওনি আমার মন।
হাসি মুখে করছো তাই একক নির্বাচন।