আমি ভালোবাসি আমার
বাংলাদেশ।

আমি ভালোবাসি আমার বাংলার
গাছগাছালি, ভালোবাসি
বাংলার পাখপাখালি।

আমি ভালোবাসি বাংলার সবুজ
মাঠ।

ভালোবাসি বাংলার ধান ক্ষেত
ক্ষেতের ভিতর
দিয়ে বয়ে চলা মেঠো পথ।

আমি ভালোবাসি বাংলার
প্রতিটি নদী যা চিকন সুতার মত
এঁকেবেঁকে চলে।

আমি ভালোবাসি বাংলার আকাশ
আমি ভালোবাসি বাংলার বাতাস।

আমি ভালোবাসি বাংলা মায়ের মুখ
যেখানে খুজে পাই অজস্র সুখ।