তুই কি এমন যাদু করলি?
এ কেমন
ভালোবাসার চাদরে জড়ালি, বল?

যেদিকে তাকাই, যেখানে যাই, শুধু
তোকেই দেখতে পাই।

কয়েকটি
দিনে তুই আমার জীবনে এ কেমন
সাড়া ফেল্লি যা নিঃশব্দে
আমাকে নাড়া দিয়ে যায়।

আনমনে শুধু
তোকেই ভাবি তোর ছায়াটা আমার
পিছু ছাড়েনা।