বন্ধু যখন সাথে
গোধুলিতে আনবে যখন উষার স্নিগ্ধতা,
যেদিন বিকেলে ফোটাবে ভোরের ফুল,
আসর শুধু তোমারই জন্য সেই খানেতেই I
পরশুদিন শুক্রবারে আসর বসবে রাজার ঘরে
সঙ্গে এনো কবিতাকে মনের ভাষা প্রানের সুরে I
কবিতা আসবে কবিতা বসবে কবিতা থাকবে সাথে
সামনের দিন ফাগুন দিন জলসা চলবে অধিক রাতে I
বসলে আসর ফাগুন রাতে মোহিনী মন চক্ষু রঙিন
ফিরতে পথ আর পাবে না খুঁজে,জীবন তখন নতুন I
ভয় করিনা হবে জয় হবে জয় বন্ধু যখন সাথে
উথলে উঠবে ফেনা, চলকে পরবে সুধাবারি
টালমাটাল পায়ের তলায় নাইবা থাকুক মাটি
বন্ধু যখন সাথে I
মন্তব্য (10)