কিছু রেখে যাও, কিছু দিয়ে যাও,
 অচেনা পাখীর পালকে কিছু লিখে দাও ।
   ও বন্ধু ও চির পরিচিত বন্ধু আমার,
       শীতে ও যেন উষ্ণতা আনে আগুন ফাগুন হাওযার ।
দেবো তারে নেবো তারে মনের মাধুরী মাখা
 এ হৃদয়ে যতন করে যতটুকু আছে রাখা ।
   যেতে চাই কাছে দূরে যেখানে পথ গিয়েছে বেঁকে ,
     ফুল রেনু দিয়ে আলপনা এঁকে যেখানে দিয়েছ রেখে ।
ভোরের সূর্য দেবে আরো কিছু রোদ্দুর,
 দিগান্তিকা আজ অপরুপা চোখ যায় যদ্দুর ।
   ইছামতি নদী শোনাবে জানি বোধনের গান,
     পাছে পথে একা যেতে ভুলি যেন সব অভিমান ।


***********