দাও ফিরিয়ে দাও
দাও ফিরিয়ে দাও ময়ুর পন্খী নাও
বোঝার ভারে ক্লান্ত, আকাশ দেখতে দাও.
ধূলো মাটি খেলা কাটবে সারা বেলা
হাওয়ার ছোটা ছোট্ট ডানা মেলা I
দাও ফিরিয়ে দাও.......
জীর্ণ পাতা সরিয়ে দেখ আমরা কিশলয়
সহজ পাঠে সহজ করে বর্নপরিচয়.
দুয়ার খুলে তারে হালকা মেঘে দোলাও
ঝরবে খুশির পান্না যদি বাঁশিতে ফু দাও I
দাও ফিরিয়ে দাও.......
মুক্ত মনের হাসি ঝরনার বুকে চুপকথা
ছোট্ট সোনার রাত ভীড় করে থাক রুপকথা I
ভোরের শিশির ভেজা শিউলির টুপ টাপ
স্বপ্ন মাখা বৃষ্টি হয়ে দিঘির জলে ঝাঁপ
দুয়ার খুলে তারে হালকা মেঘে দোলাও
ঝরবে খুশির পান্না যদি বাঁশিতে ফু দাও
দাও ফিরিয়ে দাও I
মন্তব্য (8)