বাতাসে নবান্নের গান শুনতে পাচ্ছিনা। নাকে এসে লাগছেনা পিঠার গন্ধ। সকালের রোদটা এখনো যথেষ্ট নরম হয়ে উঠেনি। তাই আমি অপেক্ষায় আছি একটা ছুটির দিনের। খুঁজে বের করব নবান্ন। বুক ভরে টেনে নেবো শীতের হিম। গ্লাস ভরে পান করব খেজুরের রক্ত।