একদিন হৃদপিন্ড ফেটে বেড়িয়ে আসা অনুভূতি গুলোও ফরেনসিক রিপোর্টে ভালোবাসার চিহ্ন খুঁজে পাবেনা,
শুধু কার্বন ডাই অক্সাইডের ধোঁয়ায় মেলে দিবে নিঃশ্বাস,
সুতীক্ষ্ণ চোখের কোটরে কেটে খাবে অতীত কিংবা শব্দের মিছিল ।

শ্বাস প্রশ্বাস এ মিশে যাবে ইথারের পথ,
শিখে যেতে হবে প্রণয় উৎসব,
মৃত্যুদের দেহতত্ত্বের আঙ্গুলে রক্তের সূর্যে গিলে খাবে হিমোগ্লোবিন,
কিংবা সময়ের দাঁড়কাক,
সেদিন সময়ের মতো আমাকেও পাবেনা ,
মনে রেখ !!