অতঃপর আবার তুমি এম. আশিকুর রহমান · কবিতা · 2014-04-05 · 1360 ভিউ তুমি কি শীতের চাদর? জড়ালেই শীত যাবে? তুমি কি জামার বোতাম? সারাদিন শুধু বুকে এটে রাখবো? বরং তুমি আমার ফুসফুস! দমের সাথে উঠানামা কর। গোপনে আঘাত কর তুমি গভীরে- গোপন অসুখ নিয়ে পথ চলি। হে বিষাদ আত্ত্বীয় প্রতিমা, আগমনে তোমার - চমকিত চারিধার। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।