পাঠিয়েছ চিরকুট খামে,
নেই কোন নাম ধাম।
শুধু আছে তিনটি সংবাদ-
গতকাল হয়েছিল ঝ্ড়,
আজ ঝলমলে রোদ,
কাল এসো,
দেখিনি ক'দিন!