দিন বদলের পালা
*****প্রদীপ চৌধুরী****

অনেক জুলুম দেখেছি হতে
দেখেছি মরার স্তুপ,
চোখের কোণে অশ্রু দেখে
তাইতো এখন চুপ|

কাদের উপর বলবো কথা
কণ্ঠ উঁচু করে,
তাকিয়ে দেখ রাস্তা দিকে
হাজার মানুষ মরে|

মৃত্যু মিছিল চলছে শুধুই
রাস্তা, পথে ঘাটে,
এমন ভাবেই এক এক করে
ভয়ে ভয়ে দিন কাটে|

এবার হয়তো আমার পালা
সবাই বুঝি ভাবে,
মৃত্যু যেন বসেই আছে
কে তার কাছে যাবে|