নতুন সমাজ
*******প্রদীপ চৌধুরী********
আমরা মেয়ে
তাই বলে কি মানুষ নয়?
যখন তখন হুমকি দাও
নয়তো দেখাও প্রাণ ভয়||
আমরা তো আর ভয় পাবো না
লড়ব কঠোর হাতে|
নিচু মনের মানুষ গুলোর
পতন ঘটে যাতে||
অত্যাচারে জর্জরিত
রাস্তা, স্কুল, ঘাট|
নয়তো কোথাও নীথর দেহ
কোথাও রক্তাক্ত মাঠ||
এই সমাজের অবসান হোক
নতুন সূর্য্য উঠুক|
রাস্তা ঘাটে বিপদ পালাক
বাগানে ফুল ফুটুক ||
Comments (4)