কখনো বৃষ্টি পড়ছে
কখনো বা খরা|
নয়তো কভু খালি পেট
আর নয়তো মরা||
প্রকৃতি আজ স্তব্ধ হয়েছে
পাখির গান নাই|
দুঃখীদের করুণ সুর
আকাশ ছুঁয়েছে তাই||
শিশু যেন একলা কাঁদে
হয়তো কিছু চাই|
গরীব মায়ের নেইতো কিছু
তাইতো মুখে ছাই||
এরা কেন অবহেলিত
কেন এরা একা?
চক্ষু থাকতে অন্ধ মোরা
পাইনা এদের দেখা||