কেমন সমাজ
আমার খাস আমার পরিস
তাও স্পর্ধা তো নয় কম|
এমন ভাবেই মালিক শাসায়
সকালে হরদম||
গরীব মানুষ বলেই হয়তো
নীরব থাকি আমি|
গায়ে আমার নেইকো পোশাক
চটিও নেই দামী||
তবু তোমরা আঘাত করো
লজ্জা শুধু দাও|
একটা কথা বলতে পারো
এতে কি সুখ পাও||
কালের চাকা ঘুরছে যেমন
সকাল হোক বা রাত|
তেমন ভাবেই সুখের প্রাসাদ
সেও হারাবে ছাদ||
পাপের সাজা পেতেই হবে
কেউ পাবে না পার|
তখন তুমি কাঁদবে একা
কেউ দেবেনা ছাড়||
Comments (17)