স্বাধীনতা আজ
তুমি আছো বিদেশী কোম্পানির বিজ্ঞাপণে,
অন্নের জন্য দেশের মানুষ বিদেশে গিয়ে মরে।
স্বাধীনতা আজ
তুমি আছো ২৬ শে মার্চের আনুষ্ঠনিকতায়,
অন্নের জন্য মুক্তিযোদ্ধারা রিকশা চালায়।
স্বাধীনতা আজ
তুমি আছো লাল-সবুজের ফ্যাশন শো তে,
অন্নের জন্য বীরঙ্গনারা কাদেঁ।
স্বাধীনতা আজ
তুমি আছো দুর্নীতিবাজ নেতার দেশের সম্পদ লুণ্ঠনে,
আহা! চেয়েছিলাম এমন স্বাধীনতা???
মুক্তি যোদ্ধাদের ভারী আর্তনাদ।
তা: ১৫-১১-২০১৭
মন্তব্য (4)