প্রেমিক হতে চাও?
আছে কি তোমার ভালোবাসা?
যে ভালোবাসায় থাকবেনা কলুষতা?
কবি হতে চাও?
আছে কি তোমার ভাষার জ্ঞান?
যে ভাষায় থাকবেনা ছন্দের অমিল।
বিদ্রোহী হতে চাও?
আছে কি তোমার প্রতিবাদী কন্ঠ?
যে প্রতিবাদে থাকবেনা অনিয়ম।
নজরুল হতে চাও?
আছে কি তোমার সাম্যর-গান?
যে গানে থাকবেনা ধর্মের বিভেদ।
দেশপ্রেমিক হতে চাও?
আছে কি তোমার দেশাত্মবোধ?
যে দেশাত্মবোধে থাকবেনা বিদেশপ্রীতি।
মানুষ হতে চাও?
আছে কি তোমার মনুষ্যত্ব?
যে মনুষ্যত্বে থাকবেনা অবিচার।
মন্তব্য (5)