হে রবি তুমি এতো উজ্জল কেন?
তবু কেন পারনা আমার দুঃখ ঘুচতে?
আমার নিলীমা তো অনেক বড়
সে নিলীমা ভেদ করতে পারবে কি সুখ?
সুখ কি?
সে তোমার প্রেয়সীর অমৃত পরশ।
সে এসেছিল আমার জীবনে এক রঙিন মুহুর্তে ভেবেছিলাম আনন্দে ভাসবো সারাক্ষন।
রইল না সে আনন্দ আমার,
আর সুখ তো চিরদিনের নয়।
নির্মম বাস্তবতার কাছে পরাজিত হইলাম,
বাস্তবতা ভালোবাসা চিনে না, শুধুই কি অর্থ?
আর তুমি সেই অর্থকেই আপন করলে।
আমি পারজিত নবাব সিরাজের মত ব্যার্থতার গ্লানি আপন করে নিলাম।
ব্যার্থতার গ্লানি কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে,
গোলময় পৃথীবিতে আবার দেখা হলে
বলে দিও কি কারনে ভালোবাসলে না আমায়?
হে আমার প্রেয়সী জানি তুমি ফিরবে আর,
কখনো পাইবোনা তোমারী স্নিগ্ধতার পরশ,
তবু আমার মস্তিস্কের সকল নিউরন অবিরত চেয় রয় তোমারি পানে।
তুমি তো আমার প্রেয়সী, শুধুই প্রেয়সী।
মন্তব্য (7)