শূন্য
মাঠ শূন্য ঘাট শূন্য কবিতার পাঠ শূন্য
শূন্য ঘরের মেঝে
কোথা থেকে পথভোলা এক হাওয়া ওঠে
বুকের ভিতর বেজে।
সাঁঝ শূন্য রাত শূন্য সারা দিন তা-ও শূন্য
শুন্য বুকের নদী
তবু দেখি সেই বুকেতে মরা নদীর খুব ভিতরে
উথাল ঢেউ আরতি।
আরশাদ:alien:আপনালয়:প্রিয় কক্ষ
১৪ নভেম্বর ২০১৫; শনিবার; ঢাকা।
মন্তব্য (14)