তুমি হয়ত ভুলেই গেছ প্রথম দিনের কথা
অন্য কোনো সুখে মাতো, অন্য বুকে মাথা।
আমিও চেয়েছি ভুলে যাব, নতুন করে সাজাবো সব,
স্মৃতিগুলো মোরে ঘুরিয়ে ফিরিয়ে তোমায় করায় অনুভব।
তুমি হয়ত ভুলে গেছ অপলক ঐ দৃষ্টি,
ভুলিনি তাই নিরব চোখে আজ অঝোর বৃষ্টি।
এই যে বাঁচা তার চেয়ে মরণই বেশ ভালো
নিবর চোখে অঝোর বৃষ্টি মনের আকাশ কালো।
তুমি হয়ত ভুলেই গেছ আমি ভুলতে পারিনি
তাইতো আজও খুঁজি তোমায় কী দিন কী রজনী।