যখন মন টা খুব খারাপ থাকে
তখন ইনবক্সের তলে পড়ে থাকা মেসেজ গুলো দেখি
যেই সব মেসেজে লেগে থাকে
কিছু ভালোলাগা ,কিছু অভিমান , কিছু স্মৃতি !!
মন ভালো হয়ে যায় !
যখন খুব বেশি একা একা লাগে
নিজের ছোটো বেলার ছবি দেখি
আর নিজেকে বলি :
"কেনো কাঁদিস রে তুই একা একা
তুই তো একাই ছিলি
চলেও যাবি একা একা
হয়ত হয়েছিল চলার পথে
কেউ সঙ্গি
পেয়েছিলি কারো দেখা
কিন্তু তাঁর পথ যে ভিন্ন
তাই আজ তাঁর সব কিছু করে ছিন্ন
ফেলে গেছে চলে একা
তুইও কাঁদিস না !!
হেটে হেটে চলে যা একা একা "
মন্তব্য (2)