পাশের বাসায় বিয়ে হচ্ছে !!!
আর বিয়ের আয়োজন মানেই
দম ফাটানো হিন্দি গান !!
হ্যা,, তারাও ভিন্ন কিছু করেনি ।
একটার পর পর একটা হিন্দি গান বাজিয়েই
চলছে......
এখন চলছে
লুঙ্গি ড্যান্স, মুন্নি বাদনাম , শিলা আরো অনেক নাম না জানা গান !!!
কিন্তু এই সব হিন্দি গানের মাঝে আমি এক কিশোরীর কান্নার শব্দ পাই
..................।। কান্না টা ফেলানীর !!!
ফেলানীর খুনির খালাসের সময় ঝাঝালো কন্ঠে
কথার বুলেট ছুড়েছে অনেকেই
তীব্র নিন্দা জানাতে দেরী করেনি ফেবুকার রাও ।
কিন্তু থেমে গেছে কি তাদের হিন্দি গান শোনা ?
বন্ধ করেছে ভারতীয় পন্য ?
হয়ত কেউ পেরেছে
আবার পারেনি অনেকেই
আমি সব সময় চেষ্টা করে আসছি
মুখে নয় কাজে জয়ী হওয়ার দলে থাকতে
আর তাই আজ থেকে নিরবে একাই লড়ে যাব ।
কারন আমি যে একজন বাংলাদেশী
অথবা আমি নিজেই বাংলাদেশ
মন্তব্য (13)